সিলেট | |
প্রকাশিত: 6:04 PM, September 15, 2020
প্রভাতবেলা ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়িয়েছে সরকার। এসময় খালেদা জিয়া নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সাজাপ্রাপ্ত কয়েদি খালেদা জিয়ার মুক্তির বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন ও বিচার বিভাগের আইনগত মতামতের আলোকে ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর’ এর ধারা-৪০১(১) এ দেওয়া ক্ষমতাবলে দু’টি শর্তে (বাসায় থেকে চিকিৎসা ও বিদেশ না যাওয়া) তার (খালেদা জিয়ার) দণ্ডাদেশ ২৫ সেপ্টেম্বর থেকে ছয় মাসের জন্য স্থগিত করা হলো।
প্রথম দফা মুক্তির মেয়াদ শেষ হলে গত ২৫ আগস্ট খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে স্থায়ী মুক্তি চেয়ে আবেদন করা হয়। এছাড়া বিএনপি নেত্রীকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়েও তার পরিবারের পক্ষ থেকে বলা হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে সেই দাবি বিবেচনায় নেওয়া হয়নি। এরপর গত ৩ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো সংক্রান্ত ফাইলে মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা নিশ্চয় জানেন খালেদা জিয়ার ভাই স্বাক্ষরিত আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাসের জন্য তাকে বাসায় থেকে চিকিৎসা সুবিধাসহ অন্য সুবিধার ব্যবস্থা করে দিয়েছেন। আবারো ছয় মাস শেষের কাছাকাছি এলে খালেদার ছোট ভাই শামীম ইস্কান্দার একটি আবেদন করেন আমার কাছে। তারপর আমি আইন মন্ত্রণালয়ের ব্যাখা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছিলাম। তাতে প্রধানমন্ত্রী বিবেচনা করে খালেদার মেয়াদকাল আরো ছয় মাস বাড়িয়েছেন। এতে আগে যে শর্তগুলো ছিল সেগুলো বহাল রাখা হয়েছে।
‘শর্তগুল হলো খালেদা জিয়া ঢাকার বাসায় থেকে চিকিৎসাসেবা নেবেন। এসময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। তারা আবেদনে অনেক কিছুই চেয়েছেন। তবে প্রধানমন্ত্রী যেগুলো বিবেচনা করেছেন সেগুলো আপনাদের জানালাম। এছাড়া তিনি তো এখনও জেলেবন্দি, শুধু বাসায় অবস্থান করছেন। ’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি