সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে আগামী রোববার ভার্চুয়ালি বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রোববার সকালের দিকে এই বৈঠক হতে পারে।
সূত্র জানায়, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করা হয়। তাঁর আগ্রহের প্রেক্ষিতেই ওই টেলি কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।
করোনা মহামারির কারণে আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের ফ্লাইট জটিলতা নিরসন এবং ভিসা ও আকামার মেয়াদ সৌদি সরকার কর্তৃক বৃদ্ধির পর দুই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের সকল বিষয় উঠে আসবে বলে জানানো হয়।
ইতিমধ্যে আকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি কর্তৃপক্ষ। একই সঙ্গে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৪টি বিশেষ ফ্লাইট পরিচালনারও অনুমতি দেওয়া হয়েছে। ২৬ ও ২৭ সেপ্টেম্বর ঢাকা থেকে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া আগামী ১ অক্টোবর থেকে সৌদি আরবে বিমানের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করার অনুমতি দেওয়া হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি