সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০
প্রতিনিধি, মাধবপুর:
হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগতিতে যাওয়া একটি বাসের ধাক্কায় আবদাল মিয়া (৪০) নামে এনজিও আশার এক মাঠকর্মী নিহত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এনজিও আশার নয়াপাড়া ব্রাঞ্চের মাঠকর্মী আবদাল ছাতিয়াইন এলাকার ফিল্ড ওয়ার্ক শেষে অফিসে ফেরার পথে রাস্তার পাশে মোটরসাইকেলে বসে এক পরিচিত ব্যক্তির সাথে কথা বলছিলেন। হঠাৎ ঢাকা থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী একটি বাস দ্রুতগতিতে যাওয়ার সময় আবদালকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়।
নিহত আবদাল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের রজব আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি