সিলেট | |
প্রকাশিত: 12:10 PM, October 11, 2020
বিশ্বভূবন ডেস্ক:
এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ থাইল্যান্ডে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের অন্তত ১৭ আরোহীর প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সামনে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বাঞ্চলে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বাসের যাত্রীরা শাছোয়েনগসাও রাজ্যের একটি বৌদ্ধ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের যোগ দিতে যাচ্ছিলেন।
ঘটনাস্থলের উদ্ধার কর্মীদের দ্বারা প্রকাশিত ছবিতে দেখা গেছে, ট্রেনের লাইনে মানুষের বিচ্ছিন্ন দেহাংশ ছড়িয়ে-ছিটিয়ে আছে। পাশে উল্টে পড়ে আছে বাসটি। বাসের ছাদটি দুমড়ে-মুচড়ে গেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি