মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ৩

প্রকাশিত: 12:37 PM, October 12, 2020

মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ৩

প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকা থেকে ৬২৫ পিস ইয়াবা ও নারীসহ তিন জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে মাইজপাড়া রঙ্গু মিয়ার বাড়ি থেকে তাদেরকে আটক করা হয় ।

আটকৃতরা হলেন আব্দুল মুহিতের পুত্র মো: গোলাম সারোয়ার (২৬) , গোলাম সারোয়ারের স্ত্রী নাইমা আক্তার লিপি (২২) ও শহরের মুসলিম কোয়ার্টার এলাকারআলিমুর রহমারে পুত্র মাহমুদুর রহমান ইয়াসিন (২৪) ।

মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এমদাদুল্লাহ জানান, রাতে গোপন সংবাদের ভিতিত্তে মাইজপাড়া এলাকার রংগু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৬২৫ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয় । তারা রঙ্গু মিয়ার বাড়িতে ভাড়া থাকত বলে তিনি জানান। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ