সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করোনাভাইরাসে আরও ২৩ জনের মৃত্যু ঘটেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৪৬ জন হয়েছে। দেশে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২০৯ জন। আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৯৫ জন।
শনিবার (১৭ অক্টোবর ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ দুই হাজার ২৯৮ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ১২টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৫৭৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২১ লাখ ৫১ হাজার ৭০২টি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি