সিলেট | |
প্রকাশিত: 3:59 PM, October 18, 2020
বিশ্বভূবন ডেস্ক:
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৪ সেনা সদস্যের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন বাহিনীর আরও কিছু সদস্য।
ভারতীয় মিডিয়া এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রদেশটির গাদার জেলায় সংঘবদ্ধভাবে হামলাটি চালানো হয়। এবার প্রদেশটির ওড়মারা উপকূলীয় মহাসড়কে রাষ্ট্র পরিচালিত তেল ও গ্যাস উন্নয়ন সংস্থা লিমিটেডের (ওজিডিসিএল) গাড়িবহরে আক্রমণের ঘটনা ঘটে।
পাক সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, এবার দুটি গাড়ি হামলার কবলে পড়ে। এ সময় ১৪ সেনাসদস্য নিহত হন। তবে ওজিডিসিএলের কর্মীরা সম্পূর্ণ নিরাপদে রয়েছেন।
ভয়াবহ এ ঘটনার পরপরই বেলুচিস্তানের স্বাধীনতাপন্থি তিন সংগঠনের জোট বালুচ রাজি আজোই সিঙ্গার (বিআরএএস) টুইট বার্তার মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, শিগগিরই সংগঠনের পক্ষ থেকে হামলার ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবে।
উল্লেখ্য, মর্মান্তিক এ হামলায় নিহত সেনাদের পরিবারের প্রতি গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি