সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি সোমবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ ওবায়দুল কাদের।
রবিবার (১৮ অক্টোবর) শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনাসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির তালিকা ‘দেখে দিলে’ আগামীকাল (সোমবার) কমিটি ঘোষণা করা হবে। সোমবার থেকে স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির কার্য়ক্রম শুরু হবে।
এর আগে রোববার শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি থেকে বাদ পড়েন শ্রমিক লীগের প্রভাবশালী নেতা শাজাহান খান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি