সিলেট | |
প্রকাশিত: 12:34 PM, October 22, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রীর দপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান।
তিনি বলেন, পরিকল্পনামন্ত্রী এখন করোনামুক্ত। পর পর দুটি রিপোর্টে তার করোনা নেগেটিভ এসেছে। সর্বশেষ নেগেটিভ রিপোর্ট আজ পেয়েছে। তিনি এখনও হাসপাতালে। মন্ত্রী কবে বাসায় ফিরবেন, তা এখনও সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গত ১৩ অক্টোবর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। এখনও তিনি সিএমএইচে চিকিৎসাধীন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি