সিলেট | |
প্রকাশিত: 12:55 PM, October 22, 2020
প্রভাতবেলা ডেস্ক:
গাইবান্ধা সদর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ শেষে হত্যার হুমকি দেয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি লিয়ন মিয়াকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার। এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার খোলাহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লিয়ন একই উপজেলার খামার টেংগরজানী গ্রামের সাহেব উদ্দিনের ছেলে।
ওসি জানান, গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টিউবওয়েলে হাত-মুখ পরিষ্কার করতে যায় মেয়েটি। সেখানে কৌশলে অবস্থান নেয়া চাচা লিয়ন মিয়া হঠাৎ তার মুখ চেপে পাশের পরিত্যক্ত ঘরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় মেয়েটি চিৎকার দিতে চাইলে লিয়ন তার মুখে গামছা বেঁধে ফেলে। এরপর আবারও মেয়েটি জোর ঘাটিয়ে চেঁচামেচি করায় বেঁধে ফেলা গামছা তার মুখে গুজে দিয়ে হত্যার হুমকিও দেয়া হয়।
এ ঘটনায় পরদিন ২১ অক্টোবর দুপুরে লিয়ন মিয়াকে আসামি করে সদর থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা। মামলার পর থেকে আসামি লিয়ন পলাতক ছিল। আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার লিয়ন মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানান ওসি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি