যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুকধারীদের গুলিতে নিহত ৩

প্রকাশিত: 1:59 PM, October 22, 2020

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুকধারীদের গুলিতে নিহত ৩

বিশ্বভূবন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের হাউসটনের একটি নাইটক্লাবে বন্দুকধারীরা গুলি করে তিন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এ ছাড়া একজন মারাত্মক আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে খুঁজছে পুলিশ। ডিডি স্কাইক্লাব থেকে মঙ্গলবার রাতে পুলিশের কাছে ফোন আসে যে, সেখানে বেশ কয়েকজন লোক নিহত হয়েছেন।

পুলিশ কমান্ডার কারোলেটা জনসনের বরাতে হাউসটন ক্রনিকল ও এবিসি নিউজ এমন খবর দিয়েছে।

সেখানে তিন ব্যক্তিকে নিহত ও এক ব্যক্তিকে আহতাবস্থায় পেয়েছে পুলিশ। আহতদের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন– জাইলান বার্নার্ড পেইজ (১৯), ব্রিস লি গোডার (২১) ও ক্রিস্টোফার ডনশাই জ্যাকসন (২২)।

তদন্তকারীরা বলেন, লড়াই শুরু হওয়ার পর বন্দুকধারী গুলি করেছে। কিন্তু পুলিশ এর বাইরে কোনো বিস্তারিত তথ্য দিতে পারেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ