সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০
প্রতিনিধি, ছাতক:
সুনামগঞ্জের ছাতকে এক প্রতিবন্ধী কিশোরী (১৬) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে যোগেশ শুক্ল বৈদ্য (৬০) নামের ধর্ষককে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে ছাতক থানা পুলিশ।
আটককৃত ধর্ষক ছৈলা আফজালাবাদ ইউনিয়নের পূর্ব ছৈলা গ্রামের মৃত রমেশ শুক্লবৈদ্যর ছেলে।
জানা যায়, মাস খানেক পূর্বে মেঘলা দিনে ধর্ষকের বাড়ির উঠানে ভেড়া আনতে গেলে প্রতিবন্ধী কিশোরীকে পাশের পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে।
জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পলাশ চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করলে
সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় দেরিতে হলেও ধর্ষককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি