সিলেট | |
প্রকাশিত: 4:36 PM, November 10, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
অনলাইন প্লাটফর্মে বিভিন্ন সেবা ও তথ্য প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘বিদেশ বাংলা হেল্পলাইন’ অ্যাপস । আজ সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে এই অ্যাপসের উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ।
বিদেশ বাংলা হেল্পলাইন অ্যাপসের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়নমেন্ট, রেন্ট-এ কার, রক্তের প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদান, ট্যুর সার্ভিসের জন্য গাইড সার্ভিস, হোম টিউটর, কমিনিউনিটি সেন্টার, কনভেনশন হল, রেষ্টুরেন্ট, আবাসিক হোটেল, রেস্ট হাউস বুকিং, হোম ডেলিভারীসহ নানা সেবা পাওয়া যাবে ।
বিদেশ বাংলা হেল্পলাইন অ্যাপসের উদ্যোক্তারা জানিয়েছেন, একই অ্যাপসের মাধ্যমে বহুমাত্রিক সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য । ঘরে বসেই সেবা প্রাপ্তির সাথে সাথে একজন সেবা গ্রহীতার সময় ও শ্রম দুটোই বাঁচবে । আমরা গ্রাহকের চাহিদার নিমিত্তে হয়রানিমুক্ত ও ঝামেলাহীন সেবা দিতে প্রস্তুত ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি