সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে মালির রাজধানী বামাকোর উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি দল শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করেন।
পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কমান্ডার (পুলিশ সুপার) বেলাল উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিটের (ব্যানএফপিইউ-১) সপ্তম রোটেশনের ৭০ জন এবং কমান্ডার (পুলিশ সুপার) মুহাম্মদ আবদুল ওয়াহাবের নেতৃত্বে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিটের (ব্যানএফপিইউ-২) তৃতীয় রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিআইজি (ওয়েলফেয়ার) মো. বশির উদ্দীন আহমেদ এবং ইউএন অ্যাফেয়ার্স অপারেশন্স উইংয়ের কর্মকর্তারা মিশনগামী সদস্যদের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করে তাদেরকে বিদায় জানান।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যরা ২০১৩ সাল থেকে পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ পুলিশের আরও একটি ফরমড পুলিশ ইউনিট ২০১৭ সাল থেকে মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় অসীম সাহসিকতার সাথে দায়িত্ব পালন করছেন। দুর্গম ভৌগোলিক অবস্থান এবং প্রতিকূল আবহাওয়া জয় করে বাংলাদেশ পুলিশের নিষ্ঠাবান সদস্যরা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি