সিলেট ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
প্রতিনিধি, বড়লেখা:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৬ ডিসেম্বর) সকালে বড়লেখা পৌর এলাকার আব্দুর রহমান কনভেনশন হলে উপজেলা বিএনপির এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল হাফিজ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান খসরু।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুন, সহ-সভাপতি আব্দুল মুকিত, মোয়াজ্জেন হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম-সম্পাদক ফখরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মতিন বক্স।
প্রসঙ্গত, সর্বশেষ ২০১৬ সালে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে দলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে আব্দুল হাফিজকে সভাপতি ও মুজিবুর রহমান খসরুকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি