সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০
বিশ্বভুবন ডেস্ক:
মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা ধর্মীয় এবং নৈতিকভাবে সম্পূর্ণ হারাম। কয়েকটি আরব রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার যে বিশ্বাসঘাতক পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণের জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান লেবাননের শীর্ষ পর্যায়ের আলেম এবং সুপ্রিম ইসলামিক শিয়া কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আমির কাবালান।
রবিবার (৬ ডিসেম্বর) লেবাননের শীর্ষ পর্যায়ের আলেম এই বক্তব্য দেন। তার মতে, আইনত ও ধর্মীয়ভাবে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করার কোনো সুযোগ নেই।
শেখ আব্দুল আমির কাবালান বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ ঘোষণা করেছেন তা বাস্তবায়নের অংশ হিসেবে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদান সম্প্রতি যে চুক্তি করেছে তা পরিপূর্ণভাবে নাকচ করে দেওয়ার জন্য লেবাননের এ আলেম আরব রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ইহুদিবাদী রাষ্ট্রটির পণ্য সর্বাত্মকভাবে বয়কট করার জন্য মুসলিম বিশ্বের প্রতিও আহ্বান জানান।
তিনি জানিয়েছেন, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা মোকাবেলা করা যাবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি