সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্ধ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, হবিগঞ্জের লাখাই থানার সিংহগ্রাম এলাকার মৃত তাউস মিয়ার ছেলে জুনায়েদ আহমদ (২৫), আজমিরীগঞ্জ উপজেলার নয়ানগর গ্রামের কবির মিয়ার ছেলে আব্দুর রশিদ (২৩) এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারের পাইকপাড়া এলাকার লাল মিয়ার ছেলে সোহেল মিয়া (২৪)।
বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে র্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত ৯ টার দিকে দক্ষিণ সুরমা থানার সুনামপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদককারবারিরা একে অপরের যোগসাজসে দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে বলে জানায় র্যাব-৯।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি