সাংবাদিক রুহুল্লাহ জামের ফাঁসি কার্যকর করল ইরান

প্রকাশিত: 7:28 PM, December 12, 2020

সাংবাদিক রুহুল্লাহ জামের ফাঁসি কার্যকর করল ইরান

বিশ্বভূবন ডেস্ক:

নির্বাসিত সাংবাদিক রুহুল্লাহ জামের (৪৭) মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার সকালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ২০১৭ সালে দেশের অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে বিক্ষোভে ইরানের নাগরিকদের প্রভাবিত করেছিলেন।

২০১৭ সালে অনলাইনে তার বেশ কিছু লেখায় প্রভাবিত হয়ে সাধারণ মানুষ বিক্ষোভে অংশ নেয়। গত জুনে রুহুল্লাহ জামের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয় ইরানের আদালত। তার বিরুদ্ধে সে সময় করাপশন অন আর্থ অভিযোগ আনা হয়েছিল। সাধারণত গুপ্তচরবৃত্তি বা ইরান সরকারকে উৎখাতের চেষ্টায় যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হয়। দীর্ঘদিন প্যারিসে নির্বাসনে থাকার পর ২০১৯ সালের অক্টোবরে তাকে আটক করে ইরান।

এ সপ্তাহের শুরুতে ইরানের সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। রুহুল্লাহর তৈরি একটি ওয়েবসাইট এবং চ্যানেলে প্রচারিত বিভিন্ন তথ্যের কারণে ইরানে বিক্ষোভের সূত্রপাত হয়। সে সময় ইরানের বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এমন সব তথ্য প্রকাশ করা হয় যেগুলো সরকারের অবস্থানকে সরাসরি চ্যালেঞ্জ করে। ফলে সাধারণ মানুষ রাজপথে নেমে আসেন। রুহুল্লাহর আমাদ নিউজের ফলোয়ার সংখ্যা ছিল ১০ লাখেরও বেশি। সূত্র: আলজাজিরা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ