বিটিআরসির নতুন চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার

প্রকাশিত: 5:38 PM, December 14, 2020

বিটিআরসির নতুন চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার

প্রভাতবেলা ডেস্ক:

অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদারকে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ নিয়েছে সরকার। সোমবার (১৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় শ্যাম সুন্দর সিকদারকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

শ্যাম সুন্দর সিকদার এর আগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেব কর্মরত ছিলেন এবং সিনিয়র সচিব হিসেবে একই বিভাগ থেকে অবসরে যান।

অন্য দিকে, সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ আবু সৈয়দ দিলজার হোসেনকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বিটিআরসির কমিশনার পদে নিয়োগ দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার আরেকটি প্রজ্ঞাপনে আবু সৈয়দ দিলজার হোসেনকে বিটিআরসির কমিশনার হিসাবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তিনি গত আগস্টে অবসরে যান।

চেয়ারম্যান হিসেবে শ্যাম সুন্দর সিকদার ও কমিশনার হিসেবে আবু সৈয়দ দিলজার হোসেন সোমবারই বিটিআরসিতে জয়েন করেছেন।

সর্বশেষ সংবাদ