কুলাউড়ায় মেয়র ৪ প্রার্থীসহ ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০

কুলাউড়ায় মেয়র ৪ প্রার্থীসহ ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল

প্রতিনিধি, কুলাউড়া:

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য ৪ মেয়র প্রার্থীসহ মোট ৫৩ জন মনোননয়নপত্র জমা দিয়েছেন।

রবিবার (২০ ডিসেম্বর) ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। নির্বাচন অফিস-সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে মেয়র পদে ৪ জন ও কাউন্সিলার পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৬ জনসহ মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান ইকবাল এই বিষয়ে জানান, রোববার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের সিলেট অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা এর কাছে মনোনয়নপত্র দাখিল কারীদের মধ্যে মেয়র পদে বর্তমান মেয়র শফি আলম ইউনুছ (স্বতন্ত্র), আওয়ামীলীগ থেকে সিপার উদ্দিন আহমদ (নৌকা), বিএনপি থেকে সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ (ধানের শীষ) ও শাজান মিয়া (স্বতন্ত্র) সহ ৪ জন মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

আরও পড়ুন  গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা আ.লীগের কমিটি অনুমোদন

তিনি বলেন, এছাড়া ও কাউন্সিলার পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৬ জনসহ মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ