সিলেট | |
প্রকাশিত: 5:46 PM, December 22, 2020
প্রভাতবেলা ডেস্ক:
গাজীপুরের যোগীতলা এলাকায় শ্যালককে শ্বাস রোধ করে হত্যার একদিন পর অভিযান চালিয়ে দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এর আগে সোমবার (২১ ডিসেম্বর) সকালে পরিত্যক্ত জায়গা থেকে গলায় রশি বাঁধা অবস্থায় শ্যালক রানা মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ভাই বাদী হয়ে বাসন থানায় দুলাভাই সোহানকে আসামি করে মামলা দায়ের করেন।
এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ বলছে- পারিবারিক কলহের জেরে শ্যালককে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি