দিরাইয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩০, আটক ১৯

প্রকাশিত: 12:07 PM, December 26, 2020

দিরাইয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩০, আটক ১৯

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের দিরাই উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতের মধ্যে গুরুতর ১২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে ও বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান চালিয়ে উভয়পক্ষের ১৯ জনকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের আরজু খান ও ফিরোজ খানের লোকজনের মধ্যে গোলাগুলিসহ একাধিকবার সংঘর্ষের ঘটনায় মামলা মোকদ্দমা চলছে। এরই জের ধরে শুক্রবার দুপুরে দুইপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজিয়া মানানুল ইসলাম বলেন, ‘আহতদের মধ্যে গুরুতর ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।’

আরও পড়ুন  ডা. সাবরিনা আরো দুইদিনের রিমান্ডে

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত ১৯ জনকে আটক করেছে পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ