সিলেট | |
প্রকাশিত: 1:31 PM, December 27, 2020
প্রভাতবেলা ডেস্ক:
প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় নির্বাচনী প্রচার শেষ হয়েছে। গতকাল শনিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা পর্যন্ত ছিল প্রচারণার শেষ সময়।
এসব পৌরসভায় আগামীকাল সোমবার (২৮ ডিসেম্বর) ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, এরইমধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল সব কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছে যাবে। নির্বাচনে সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটাররা যেন নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যান সেই আহ্বান জানিয়েছে ইসি।
আগামীকাল সোমবার প্রথম ধাপে যেসব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো পঞ্চগড় জেলার পঞ্চগড় পৌরসভা, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম পৌরসভা, রাজশাহীর পুটিয়া ও কাটাখালি, সিরাজগঞ্জের শাহাজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্ঠিয়ার খোকসা, চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌরসভা, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালির কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনার মদন, মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ পৌরসভা, ঢাকার ধামরাই, গাজীপুরের শ্রীপুর, সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা।
গত ২২ নভেম্বর ২৪ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার সকাল ৮টায় শুরু হবে ভোটগ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি