খুলনার চালনায় বিএনপি’র মেয়র প্রার্থীর মৃত্যু

প্রকাশিত: 5:28 PM, December 28, 2020

খুলনার চালনায় বিএনপি’র মেয়র প্রার্থীর মৃত্যু

প্রভাতবেলা ডেস্ক:

খুলনার চালনা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল খয়ের খান (৭০) করোনায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি… রাজিউন)

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুম আবুল খয়ের খান দাকোপের চালনা পৌরসভার নলোপাড়া গ্রামের মৃত আয়জ উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ ডিসেম্বর করোনা শনাক্ত হয়ে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। প্রতীক বরাদ্দের পর তিনি আর এলাকায় ফিরতে পারেননি। পরে ২২ ডিসেম্বর অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল পৌনে ৪টার দিকে ইন্তেকাল করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ