সিলেট | |
প্রকাশিত: 3:55 PM, January 2, 2021
প্রভাতবেলা ডেস্ক:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শ্রীমতি রিমা নামে এক গৃহবধূর ঝুলিয়ে থাকা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত রিমা কুড়িগ্রাম সদরের জিগামারীঘাট ঝাকুয়া পাড়া গ্রামের মৃত রবি দাসের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা গাছফাড়ী এলাকার সূর্যলালের ছেলে মহেশের সঙ্গে কুড়িগ্রাম সদর উপজেলার জিগামারী ঘাট ঝাকুয়া পাড়া গ্রামের রবি দাসের মেয়ে রিমার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের পারিবারিক কোন্দল শুরু হয়। শুক্রবার দুপুরে রিমা গলায় ওড়না পেঁচিয়ে স্বামীর বাড়ির নিজ শয়ন কক্ষে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিমা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি