সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশিত: 6:25 PM, January 3, 2021

সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

বিশ্বভূবন ডেস্ক:

সৌদি আরবে প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিলো দেশটি সরকার। সৌদি প্রেস এজেন্সি-এসপিএ জানায়, স্থানীয় সময় সকাল ১১টা থেকে স্থল, সাগর ও আকাশপথে দেশটিতে প্রবেশ করা যাবে।

তবে, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা-সহ যে সব দেশে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে; সেখান থেকে সৌদি আরবে প্রবেশের আগে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

আর সৌদি নাগরিকের ক্ষেত্রে নিজ বাড়িতে পর্যবেক্ষণে থাকবেন ১৪ দিন। করোনার নতুন ধরন শনাক্তের পর দুই সপ্তাহ আগে প্রবেশে এই নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব।

গতকাল দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, সৌদিতে নতুন কোরে করোনা শনাক্ত হয়েছেন ১০১ জন। এর মধ্যে দুটি এলাকায় নতুন করে কেউ আক্রান্ত হননি। সৌদিতে ৯ মাসের মধ্যে এটি সবচেয়ে ভালো অবস্থা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ