সিলেট | |
প্রকাশিত: 3:08 PM, January 7, 2021
প্রভাতবেলা ডেস্ক:
রাজধানীর উত্তর কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে মেহনাজ জেরিন নিপা (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ জানুয়ারি) লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রোববার এক তরুণের সঙ্গে সিটি স্পেস ইন্টারন্যাশনাল হোটেলের ২১০ নম্বর কক্ষে উঠেছিলেন তিনি। লাশ উদ্ধারের সময় স্বামী পরিচয় দেয়া ওই তরুণকে খুঁজে পায়নি পুলিশ।
ধারণা করা হচ্ছে, নিপা হোটেল কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন।
মতিঝিল থানার এসআই দেলোয়ার হোসেন জানান, হোটেলের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষে ফ্যানের সঙ্গে চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিপার লাশ পাওয়া যায়।
কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তা ভেঙে লাশ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে হোটেল কর্মীরা কক্ষ পরিষ্কার করতে গিয়ে দরজাটি বন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, হোটেলে থাকা তথ্যানুযায়ী রোববার স্বামী-স্ত্রী পরিচয়ে নিপা ও এক তরুণ কক্ষটি ভাড়া নেন। এরপর স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি অসুস্থতার জন্য একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
দু’দিন ধরে ওই তরুণী একাই হোটেলে অবস্থান করছিলেন। কক্ষ থেকে চিকিৎসা সংক্রান্ত কিছু কাগজপত্র পাওয়া গেছে। তা যাচাই করে তরুণীর পরিচয় শনাক্ত করা হয়। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড় দশিয়া গ্রামে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি