সিলেট | |
প্রকাশিত: 2:54 PM, January 13, 2021
প্রতিনিধি, বানিয়াচং:
হবিগঞ্জের বানিয়াচংয়ে হকারমুক্ত হয়েছে মুক্তিযোদ্ধা চত্বর। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর ২ টায় উপজেলা প্রশাসনের নির্দেশে স্থানীয় বড় বাজারে নবনির্মিত মুক্তিযোদ্ধা চত্বরটি হকারমুক্ত করেন ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা চত্বরটি নির্মিত হওয়ার পর বিভিন্ন ব্যবসা শুরু করেন হকাররা। এতে করে চত্বরের সৌন্দর্য ব্যাহত হচ্ছিল। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসলে নজরে আসে উপজেলা প্রশাসনের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার নির্দেশে বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীনের নেতৃত্বে চত্বর থেকে হকারদের উচ্ছেদ করা হয়।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আঙ্গুর মিয়া ও কোষাধ্যক্ষ সাংবাদিক সাহিদুর রহমান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি