সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১
মাঠে ময়দানে ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ফেরার সিরিজ দিয়ে শুরু হচ্ছে আরেক লড়াই। আইসিসি ওয়ানডে লিগে অভিষেক হচ্ছে তাদের। এই প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচ, প্রতিটি পয়েন্ট কতটা গুরুত্বপূর্ণ তা ভালো করেই জানেন তামিম ইকবাল। বাছাই পর্ব এড়িয়ে সরাসরি ২০২৩ বিশ্বকাপে খেলতে প্রতিটি পয়েন্টের জন্য লড়াইয়ের কথা বললেন বাংলাদেশ অধিনায়ক।
আগামী আসরের স্বাগতিক দেশ ভারত ও ওয়ানডে লিগের সেরা সাত দল খেলবে সরাসরি। বাকি দুটি দল আসবে বাছাই পর্ব পেরিয়ে। ২০১৯ বিশ্বকাপের মতো এবারও সরাসরি খেলতে চায় বাংলাদেশ। তামিম জানালেন, সিরিজ জেতা নিয়ে ভাবছেন না তিনি, প্রতিটি ম্যাচ জেতার দিকে তার নজর।
“এখন থেকে আমরা ২০২৩ বিশ্বকাপের আগ পর্যন্ত খুব বেশি হলে ২৭-২৮টা (আসলে ৩৩) ওয়ানডে খেলব। তাই পয়েন্টের জন্য আমাদের এখন প্রতিটি ম্যাচ জেতা খুব গুরুত্বপূর্ণ। যেন বাছাই পর্ব খেলতে না হয়, সেটা নিশ্চিত করতে চাইব আমরা।”
মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে ২০১৯ সালে শ্রীলঙ্কা সফরে তিনটি ওয়ানডেতে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন তামিম। দেশের সফলতম অধিনায়ক নেতৃত্ব ছাড়ার পর বাঁহাতি এই ব্যাটসম্যানই হয়েছেন অধিনায়ক। নতুন দায়িত্বের শুরু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এর আগের দিন তামিম জানালেন, সামনের দিনগুলোতে খুব বেশি ওয়ানডে না থাকায় প্রতিটি ম্যাচ পাচ্ছে বাড়তি গুরুত্ব।
“ওয়ানডে ক্রিকেট আগের মতো এখন খুব বেশি হচ্ছে না। দুই-আড়াই বছরে কেবল এই ৩৩টা ম্যাচ কিন্তু খুব বেশি না। যে সীমিত সুযোগ আমাদের সামনে আছে, আশা করি আমরা তা কাজে লাগাতে পারব। আমরা এমন একটা জায়গায় থাকতে চাই, যেখান থেকে আমাদের বাছাইয়ে খেলতে হবে না।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি