সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১
বিশ্বভূবন ডেস্ক:
এক বিবৃতিতে কন্তে ঘোষণা দেন, তিনি মঙ্গলবার (আজ) পদত্যাগ করবেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, দেশটিতে কয়েক সপ্তাহ ধরে চলা রাজনৈতিক অস্থিরতার পর নতুন সরকার গঠনের চেষ্টা চলছে।
এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান মহামারি করোনায় ইতালিজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার বিরুদ্ধে লড়াই করতে কন্তে হয়তো নতুন সরকার গঠনের পরামর্শ চাইতে পারেন। ইতালিতে করোনা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৮৬ হাজার মানুষের প্রাণঘানি ঘটেছে। ভেঙে পড়েছে দেশটির অর্থনীতি। গত বছরের শেষের দিকে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ফের ভয়াবহ তাণ্ডব চালাতে শুরু করে ভাইরাসটি। যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।
এর আগে গত বছরের ডিসেম্বরে পদত্যাগ করেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। সংবিধান সংস্কারের পরিকল্পনা করেছিলেন রেনজি। ওই পরিকল্পনার ওপর গণভোটে শোচনীয় পরাজয় দেখে আকস্মিক পদত্যাগ করেন তিনি। মাত্র মাত্র আড়াই বছর ক্ষমতায় থাকার পর দায়িত্ব থেকে অব্যাহতি নেন রেনজি।
এদিকে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইতালিতে সাড়ে ৮ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪ লাখ ৭৫ হাজার ৩৭২ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণহানি ঘটেছে ৪২০ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা ৮৫ হাজার ৮৮১ জনে ঠেকেছে। যদিও সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি