সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১
প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নগরের লালখান বাজার ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম ভোট বর্জন করেছেন।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ভোট ডাকাতি ও ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম অভিযোগ করে জানান, চসিক নির্বাচনে ৭৩৫ ভোট কেন্দ্রের অধিকাংশ কেন্দ্রেই বিএনপি দলীয় প্রার্থীর পক্ষে কোনো নির্বাচনি এজেন্ট নেই। কোথাও বিএনপি প্রার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি তাকেও কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। একারণে তিনি ভোটও দিতে পারেননি।
বর্তমানে তিনি লালখান বাজার ওয়ার্ডের রাস্তায় অবস্থান নিয়ে একথা জানিয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি