হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১

হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

প্রতিনিধি, হবিগঞ্জ:

শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা: আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে।  ৮ কোটি টাকার দুর্নীতির সাথে তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় জনগণ আবু সুফিয়ানকে  অধ্যক্ষ পদ থেকে অপসারণসহ ১০ দফা দাবীতে নানা কর্মসূচী পালন করছে।

 

হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেলের সরঞ্জাম ক্রয়ে দূর্নীতির সাথে ডা: আবু সুফিয়ান সহ জড়িত চক্রকে চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্তের দাবী করছে সম্মিলিত নাগরিক আন্দোলন, হবিগঞ্জ গত ১ফেব্রয়ারী  সোমবার সকাল ১১টা থেকে বিকাল ২টা পর্যন্ত মেডিকেলের সামনে উদীয়মান সূর্য্য স্মৃতি সৌধ প্রাঙ্গনে সংগঠনের সভাপতি পীযূষ চক্রবর্তীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় অবস্থান কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল।

 

কর্মসূচীতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এডভোকেট তুরাব আলী খন্দকার, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান, এডভোকেট মুখলেছুর রহমান, এডভোকেট জুনায়েদ আহমেদ, জাসদ নেতা মিনহাজ উদ্দিন খান লেচু, নাগরিক আন্দোলনের সহ-সভাপতি শাহ আশিকুর রহমান, হুমায়ুন খান, ইয়াছিন খান, সোহরাব খাঁন, গোলাম সারোয়ার জাহান লিটন, আছমা খানম হ্যাপী।

আরও পড়ুন  এবার নেত্রকোনায় মন্দিরে আগুন

 

সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বন্ধুমঙ্গল রায়, শ্রমিক নেতা শামছুর রহমান এবং আয়ারল্যান্ড প্রবাসী স্বৈরাচর বিরোধী আন্দোলনের সাবেক ছাত্র নেতা সৈয়দ মুস্তাফিজুর রহমান। সভায় বক্তাগন শেখ হাসিনা মেডিকেল কলেজের সরঞ্জাম ক্রয়ে ৮ কোটি টাকা লুটপাট প্রকৃত দুর্নীতিবাজদের ধরতে কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেন এবং বলেন, নাগরিক সমাজ দুর্নীতির বিরোদ্ধে রাস্তায় নেমে আসলে তার দায় দায়িত্ব কর্তৃপক্ষকেই বহন করতে হবে।

 

অনতি বিলম্বে ডা: আবু সুফিয়ানকে অধ্যক্ষ পদ থেকে অপসারন করতে হবে। আত্বসাৎকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে হবে। ২৫০ শয্যা আধুনিক হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নেতৃবৃন্দ অসন্তোষপ্রকাশ করে বলেন, ডা: ও লোকবল সংকট, চিকিৎসাকাজে সহায়ক প্রয়োজনীয় যন্ত্রপাতি সংকট আলটাসনোগ্রাম ও ডিজিটাল এক্স-রে নেই। তাহলে এখানে কী চিকিৎসা হয়?

 

কারনে অকারনে রোগীকে অন্যত্র রেফার করা হয়। দালালচক্র ও হাসপাতালে সরব এগুলো বন্ধ করতে হবে। সম্মিলিত নাগরিক আন্দোলন  কর্তৃপক্ষকে সতর্ক করে অনতিবিলম্বে ব্যবস্থা নেয়ার আহবান জানান। অন্যথায় নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসার আহবান জানান।

সর্বশেষ সংবাদ