কুলাউড়ায় ১টন নিষিদ্ধ পলিথিনসহ আটক ৩

প্রকাশিত: 2:57 PM, March 10, 2021

কুলাউড়ায় ১টন নিষিদ্ধ পলিথিনসহ আটক ৩

প্রতিনিধি, কুলাউড়া:

মৌলভীবাজারের কুলাউড়ায় বিশেষ অভিযানে ১ হাজার ২৫ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ) বিকালে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

 

আটককৃতরা হলেন- গাড়ির চালক আবু জাহের মিয়া (৩২), হেলপার মো. হেদায়েত শেখ (২৬) ও সুপারভাইজার মো. ইব্রাহিম (৩৬)।

 

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা মেট্রো ব-১৫-৭২৩৫ নম্বরের আল-মোবারাকার একটি বাস নিষিদ্ধ পলিথিন নিয়ে ঢাকা থেকে বিয়ানীবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার সামনে বাসের গতিরোধ করেন এসআই মো. শাহীন হোসেন ও এসআই মাসুদ আলম ভূঁঞা। পরে গাড়িটি তল্লাসি করে ১ হাজার ২৫ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করাসহ গাড়ির চালক, হেলপার ও সুপারভাইজারকে আটক করা হয়।

 

নিষিদ্ধ পলিথিন ও গাড়িটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুন  কুলাউড়ায় কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ৩ জনের বিরুদ্ধে মামলা করে বুধবার (১০ মার্চ) সকালে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ