মাহমুদ উস সামাদের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

প্রকাশিত: 6:19 PM, March 11, 2021

মাহমুদ উস সামাদের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

প্রভাতবেলা ডেস্ক:

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন।

 

আজ বৃহস্পতিবার বিকেলে (১১ মার্চ) এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

উল্লেখ্য, গত রোববার রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় সাংসদ সামাদকে। পরের দিন সোমবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। বিকেলে ফল পজিটিভ আসে। গত এক মাস আগে তিনি করোনার টিকা নিয়েছিলেন। টিকা নেওয়ার এক মাসের মাথায় ভাইরাসে আক্রান্ত হন এই সংসদ সদস্য। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন  জুড়ী’তে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে মুরগী খামারে হামলা ভাংচুর

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ