সিলেট | |
প্রকাশিত: 5:39 PM, March 18, 2021
মাঠে ময়দানে ডেস্ক:
নিউজিল্যান্ডে তিন ওয়ানডে খেললেও বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না। ব্যক্তিগত কারণে তিন ম্যাচের এই সিরিজে থাকবেন না তিনি। তিন ওয়ানডে খেলে দেশে ফিরবেন।
বৃহস্পতিবার জুম মিটিংয়ে সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে তামিম নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমি আসার আগেই (নিউজিল্যান্ড) নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে জানিয়েছি ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবো না। ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে যাবো। আশা করছি দল টি-টোয়েন্টিতেও ভালো করবে। ওয়ানডেতেও ভালো করবে।’
টি-টোয়েন্টি সিরিজ খেলতে না পারার আক্ষেপ ঝরল তার কন্ঠে, ‘আমরা যখনই নিউ জিল্যান্ড সিরিজ নিয়ে কথা বলছি এর সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও যুক্ত। আমি শুধু ওয়ানডে অধিনায়ক বলেই যে এই ফরম্যাটে ভালো করতে চাই, জিততে চাই এমন না। এর সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও যুক্ত।’
দুই দলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৮ মার্চ, হ্যামিল্টনে। শেষ দুই ম্যাচ হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল। ম্যাচ দুটি হবে নেপিয়ার ও অকল্যান্ডে।
তামিম ইকবাল টি-টোয়েন্টি না খেলায় বড় শক্তি হারাচ্ছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর দলে আগের থেকেই নেই সাকিব আল হাসান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সিরিজে নেই বাঁহাতি স্পিন অলরাউন্ডার।
বাংলাদেশের একমাত্র টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নেদারল্যান্ডসের বিপক্ষে পেয়েছিলেন সেঞ্চুরি। তার নামের পাশে আছে ৭টি হাফ সেঞ্চুরিও। ৭৮ টি-টোয়েন্টিতে ২৪.০৮ গড়ে তামিমের টি-টোয়েন্টি রান ১৭৫৮।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি