সিলেট | |
প্রকাশিত: 12:11 PM, April 1, 2021
বিশ্বভূবন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অরেঞ্জ কাউন্টিতে বন্দুকধারীর হামলায় শিশুসহ অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে।
এতে আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (৩১ মার্চ) স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় ঘটনাটি ঘটে।
পুলিশ বলছে, সন্দেহভাজনসহ আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের সঠিক পরিচয় এখনো জানা যায়নি। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।
যে ভবনে হামলা হয়েছে সেটি মূলত ছোট একটি বাণিজ্যিক ভবন হিসেবে পরিচিত।
এর আগে গেলো মাসে আটলান্টা এবং কলোরোডার বোল্ডারে পৃথক দুইটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি