সিলেট | |
প্রকাশিত: 3:43 PM, April 12, 2021
মাঠে ময়দানে ডেস্ক:
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পয়েন্টের খাতা খোলা হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। প্রথম ভারত, পরে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সব ম্যাচ হেরে অবস্থান করছে টেবিলের তলানিতে। ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজটি ছিল প্রথম পয়েন্ট পাওয়ার সুবর্ণ সুযোগ।
তা কাজে লাগাতে পারেনি মুমিনুল হকের দল। এবার নতুন করে সেই একই মিশন অর্থাৎ প্রথম পয়েন্টের খোঁজে শ্রীলঙ্কা উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলাদেশ দল। এ বহরে রয়েছেন ২১ সদস্যের প্রাথমিক দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ ও বিসিবি অফিসিয়ালসহ মোট ৪১ জন।
বাংলাদেশ বিমানের একটি চাটার্ড ফ্লাইটে আজ বেলা সাড়ে ১২টায় কলম্বোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বাংলাদেশ দল। প্রায় তিন ঘণ্টা যাত্রা শেষে কলম্বো পৌঁছাবে দল। সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হবে নিগোম্বোতে। যেখানে তিনদিনের বাধ্যতামূলক রুম কোয়ারেন্টাইন করতে হবে সবাইকে।
রুম কোয়ারেন্টাইন পর্ব শেষে আগামী ১৫ ও ১৬ এপ্রিল কোয়ারেন্টাইন অনুশীলন করবে বাংলাদেশ দল। এরপর ১৭-১৮ এপ্রিল হবে নিজেদের মধ্যকার দুইদিনের প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচে সবার অবস্থা পর্যালোচনা করে ঘোষণা দেয়া হবে টেস্ট সিরিজের মূল স্কোয়াড।
পরে ১৯ ও ২০ এপ্রিল থাকছে দুই দিন অনুশীলনের সুযোগ। অনুশীলন শেষে ২১ এপ্রিল থেকে শুরু হবে মূল সিরিজের লড়াই। পরে দ্বিতীয় ম্যাচ হবে ২৯ এপ্রিল থেকে। দুইটি ম্যাচই হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। সিরিজ শেষে ৪ মে দেশে ফিরে আসবে বাংলাদেশ দল।
শ্রীলঙ্কা সফরের প্রাথমিক স্কোয়াড:
মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি