সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১
প্রতিনিধি, গোলাপগঞ্জ:
সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের ধাক্কায় এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাজু মিয়া (১৮) উপজেলার সদর ইউনিয়নের শেরপুর গ্রামের আলমাছ আলীর ছেলে ।
জানা যায়, সিলেট-জকিগঞ্জ সড়ক এর গোলাপগঞ্জ সদর ইউপির চৌঘরী এলাকায় বালু ও পাথরবাহী একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ ঘটনায় সাজু মিয়া গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি