সিলেট | |
প্রকাশিত: 5:54 PM, April 29, 2021
প্রভাতবেলা প্রতিবেদক:
সুনামগঞ্জে র্যাব-৯ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে সাংবাদিক পরিচয়ধারী আব্দুল আজিজ ওরফে কুটুল (৩২) ও সহযোগী বাছেদ আহম্মদ (৪০)কে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে ।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জের ধারাগাও খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ৪২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সুনামগঞ্জ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে সাংবাদিক পরিচয়ধারী পেশাদার মাদক কারবারী আব্দুল আজিজ কুটুল ও বাছেদ আহম্মদকে আটক করা হয়।
আটককৃত আব্দুল আজিজ ওরফে কুটুল সিলেটের জকিগঞ্জ উপজেলার মুন্সিবাজার এলাকার উত্তর আইয়র গ্রামের মতছিন আলীর ছেলে ও বাছেদ আহম্মদ সিলেটের শাহপরাণ এলাকার দোলইপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ।
খোঁজ নিয়ে জানা গেছে, আটককৃত আব্দুল আজিজ ওরফে কুটুল বিভিন্ন সময় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে থাকে। ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক অভিযোগ নামক একটি পত্রিকার জকিগঞ্জ উপজেলার বিশেষ প্রতিনিধির পরিচয় পত্রও সে ব্যবহার করে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি