শাহীনূর পাশাকে নিয়ে ঢাকার পথে সিআইডি

প্রকাশিত: ৫:০৬ পূর্বাহ্ণ, মে ৭, ২০২১

শাহীনুর পাশাকে নিয়ে ঢাকার পথে সিআইডি।।

 

জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহসভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত (৭ মে) রাত সাড়ে ১২ টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়াস্থ আব্বাসী জামে মসজিদ থেকে এতেকাফরত অবস্থায় তাকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকার একটি টিম।

গ্রেফতারের পর পরই তাকে নিয়ে ঢাকার পথে রওয়ানা দেয় আটককারী সংস্থা ।  এ তথ্য জানায়, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) একটি সূত্র।

ঢাকা থেকে আসা সিআইডির দল এসএমপির কোতোয়ালি ও বিমানবন্দর থানা পুলিশের সহযোগিতায় মাওলানা শাহীনুর পাশাকে গ্রেফতার করে। তিনি নগরীর বনকলাপাড়াস্থ আব্বাসী জামে মসজিদে গত ২০ রমজান সন্ধ্যা থেকে এতেকাফে ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ