সিলেট | |
প্রকাশিত: 2:03 PM, May 10, 2021
বিশ্বভূবন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের কলোরাডোয় এক বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছে। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করেন। রবিবার (৯ মে) একটি জন্মদিনের অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার মধ্যরাতে একটি মোবাইল হোমপার্ক থেকে জরুরি কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে তারা ছয়জন বয়স্ক ব্যক্তিকে মৃত পড়ে থাকতে দেখা যায়। অপর একজন পুরুষকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, জন্মদিনের পার্টিতে অংশ নেওয়া পরিবারের সদস্যদের লক্ষ্য করে এক তরুণ গুলি করা শুরু করে। সন্দেহভাজন ওই তরুণ পরিবারের এক নারী সদস্যের প্রেমিক। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন ওই তরুণ গাড়ি চালিয়ে ওই বাড়িতে আসে। এরপর ভেতরে ঢুকে গুলি চালাতে শুরু করে। একপর্যায়ে সে নিজেও আত্মহত্যা করে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও তদন্ত চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
কলোরাডো স্প্রিংস মেয়র জন সুথার্স বলেন, তাৎক্ষণিক এই সহিংসতায় কমিউনিটির সকলেই শোকার্ত। তিনি নিহতদের জন্যে প্রার্থনার আহ্বান জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি