সিলেট | |
প্রকাশিত: 5:01 PM, May 12, 2021
প্রতিনিধি, চট্টগ্রাম:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। আটকরা হলেন- কানজর পাড়ার জাফর আলমের ছেলে রফিক উদ্দিন ওরফে টোলাইয়া ও একই এলাকার জাফর আলীর ছেলে আকতার হোসাইন ওরফে মেসি।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কানজর পাড়ার কোনাপাড়া রাইচ মিল স্টেশনের সামনে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে নয় হাজার ৯৫০ ইয়াবা উদ্ধার করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি