সিলেট | |
প্রকাশিত: 1:40 PM, June 13, 2021
বিশ্বভূবন ডেস্ক:
আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের ভূস্বর্গ খ্যাত উপত্যকা জম্মু-কাশ্মীর। শনিবার (১২ জুন) রাজ্যের সোপর শহরে অজ্ঞাত অস্ত্রধারীরা পুলিশের উপর হামলা চালায়। পরে পুলিশের সন্ত্রাস বিরোধী পাল্টা অভিযানে চারজনের প্রাণহানি ঘটে। এতে আহত হন অনেকে। পরে লাশ নিয়ে পুলিশি হামলার তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আমরা এক সাথে রাস্তার পাশে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ করে পুলিশ এসে গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আরেকজন দৌঁড়ে প্রাণে বাচার চেষ্টা করলে তাকেও লক্ষ্য করে গুলি করা হয়।
জানা গেছে, এর আগে শনিবার বিকালে নিরাপত্তা বাহিনীর টহল গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় অস্ত্রধারীরা। পরে সন্ত্রাস বিরোধী অভিযানে নামে পুলিশ। অস্ত্রধারীরা পালিয়ে গেলও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তারা হামলাকারীদের ধরতে না পারলেও নিরীহ মানুষকে গুলিকে হত্যার সমালোচনা করেন।
প্রসঙ্গত, কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর লকডাউনের মধ্যেই হঠাৎ করে নিরাপত্তা বাহিনী ও রাজনীতিবিদদের ওপর বেড়ে গেছে সন্ত্রাসী হামলা। এর আগে গেল সপ্তাহে কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসী হামলায় ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা নিহত হন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি