দক্ষিণ সুরমা থেকে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: 3:31 PM, August 10, 2021

দক্ষিণ সুরমা থেকে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব -৯।

গতকাল ৯ আগষ্ট  সোমবার রাত ১১ টা ১০ মিনিটের সময়  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল মেজর মোঃ মঈনুল ইসলাম এবং সিনিঃ এএসপি লুৎফুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন পুলের মুখ এলাকার ক্বীনব্রীজ সংলগ্ন কৃষ্ণ মেডিকেল স্টোর এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,  ১। মোঃ ছালেক হোসেন (৩০) সে,  সিলেটের মোগলাবাজার থানার সিলাম মাঝপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। ২।  মোঃ সাজল (৪৬), সে সুনামগঞ্জ জেলার  তাহিরপুর থানার  কালীপুর গ্রামের মৃত আবুচান ফকিরের ছেলে।  ৩।  মোঃ শাহীন মিয়া (২৮), সে  সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর থানার  নয়াবাড়ি গ্রামের  মৃত আলীমুদ্দিনের ছেলে। ৪। মোঃ আলীনুর (৩০), সে  সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর থানার  হরিপুর গ্রামের  মৃত নুরুল আমিনের ছেলে।

আরও পড়ুন  হাইকোর্টে ক্ষমা চাইলেন শাহপরান থানার ওসি

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব -৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬(১) এর ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সহ এসএমপি-সিলেট এর দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ