সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২১
হক্বের মঞ্জিল পানে নিরন্তর পথচলা সিপাহসালার, হেফাজতে ইসলাম এর কেন্দ্রীয় আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে বাবুনগরীর নামাজে জানাজা আদায় করা হয়। জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি ফটিকছড়ির বাবুনগর গ্রামে। সেখানেই তার দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম। লাখো মানুষের অংশগ্রহণে নামাজে জানাযার মাধ্যমে শেষ বিদায় জানান হয় মুহাক্কীক এই শায়খুল হাদিসকে।♦ প্রতিনিধি, চট্রগ্রাম♦
জুনায়েদ বাবুনগরীর জানাজায় অংশ নিতে হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় ভিড় করেন হেফাজত নেতাকর্মীসহ অসংখ্য মানুষ। বাবুনগরীকে শেষ বিদায় জানাতে রাত ৯টা থেকেই হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় সমবেত হতে থাকেন তার অনুসারীরা। তবে দাফন সম্পন্ন হওয়ার আগেই দলের ভারপ্রাপ্ত আমিরের নাম ঘোষণা করল সংগঠনটি। মুহিবুল্লাহ বাবুনগরীকে সংগঠনের ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয়েছে।
আরো পড়ুনঃ
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে মারা যান হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির জুনায়েদ বাবুনগরী। একই দিন সকাল সাড়ে ১০টায় উচ্চ রক্তচাপজনিত কারণে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরে ভর্তি করা হয়। ৬৮ বছর বয়সী বাবুনগরী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি