সিলেট | |
প্রকাশিত: 4:28 PM, January 1, 2022
রাজনৈতিক সভা থেকে ধরে নিয়ে গোপন বৈঠক থেকে গ্রেফতার প্রচার করা বেমানান || শিবির
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম এবং সেক্রেটারি আব্দুল্লাহ আল-ফারুক বলেছেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থেকে কোন রাজনৈতিক দলের কর্মীদের গ্রেফতার করে সাংবাদিকদের কাছে গোপন বৈঠক থেকে গ্রেফতার বলে চালিয়ে দেওয়া সম্পূর্ণ বেমানান। বর্তমান সরকার আদর্শিকভাবে ইসলামী ছাত্রশিবিরকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে গ্রেফতার এবং জুলুম-নির্যাতনের পথ অবলম্বন করেছে।
(৩১ ডিসেম্বর) শুক্রবার এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সভাপতি আমিনুর রহমান ও সেক্রেটারি শাহার আহমেদ কে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে নেতৃদ্বয় উপরোক্ত মন্তব্য করেন।
তাঁরা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। ইসলামের আহŸান জানাতে গিয়ে আল-কোরআন, আল-হাদিস ও ইসলামী বই পুস্তক অধ্যয়ন ও বিতরণ করা এবং সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত (২৯ ডিসেম্বর) বুধবার নিয়মিত বৈঠক থেকে সম্পূর্ণ অন্যায়ভাবে ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সভাপতি ও সেক্রেটারিকে গ্রেফতার করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখার পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সিলেটের দীর্ঘদিনের ঐতিহ্য হলো সকল দলের রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন ধর্ম ও বর্ণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজমান।
বিবৃতিতে তারা আরোও উল্লেখ করে বলেন, পুলিশ রাজনৈতিকভাবে উদ্দেশ্যে প্রণোদিত হয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তাদেরকে গ্রেফতার করে মিথ্যা মামলায় জড়িয়েছে। পুলিশের এই দায়িত্বহীন কর্মকান্ড রাজনৈতিক এবং প্রতিহিংসামূলক। আমরা পুলিশের এই জঘন্য অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং প্রশাসনকে এ’থেকে বেরিয়ে এসে জনগনের বন্ধু হিসাবে প্রশাসনিক দায়িত্ব পালনে আরো সচেতন হতে হবে। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি