সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২২
জেলা পরিষদ নির্বাচন♦ জুড়ীতে পুনরায় নির্বাচিত বদরুল ও মুন্নি।
জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের জুড়ী-২ নং ওয়ার্ডে সদস্য পদে বিজয়ী হয়েছেন, সাবেক সদস্য বদরুল ইসলাম। সংরক্ষিত মহিলা সদস্য পদে সাবেক সদস্য শিরিনা আক্তার চৌধুরী মুন্নি পুনরায় নির্বাচিত হয়েছেন।
সোমবার ১৭ অক্টোবর সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে বেলা আড়াইটায় ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন। ঘোষিত ফলাফলে হাতি প্রতীকে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জুড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ বদরুল ইসলাম।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম অটোরিকশা প্রতীকে পেয়েছেন ১৯ ভোট। তালা প্রতীক নিয়ে দুই ভোট পেয়ে তৃতীয় স্হানে রয়েছেন যুবলীগনেতা আব্দুল হেকিম ইমন। জানা যায়, উপজেলার মোট ৮১ জন ভোটারের মধ্যে ১ জন সদস্য মারা যাওয়ায় ৮০ জন ভোটার উপজেলার দঃ জাঙ্গিরাই সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর মধ্যে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ টি ভোট বাতিল হয়। পুনরায় নির্বাচিত হওয়ায় নব নির্বাচিত সদস্য মোঃ বদরুল ইসলাম বলেন, আজকের এ বিজয়ে আমি উপজেলার সকল ভোটারদের কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। অতীতেও জনগণের কল্যাণে কাজ করেছি। ভবিষ্যতেও জনগণের কল্যাণে সবসময় পাশে থাকবো। যে আশা নিয়ে আমাকে জনপ্রতিনিধিরা আবার নির্বাচিত করেছেন, তাঁদের সে আশা পুরণ করতে আমৃত্যু চেষ্টা করবো।
এছাড়া উক্ত কেন্দ্রে সংরক্ষিত মহিলা সদস্য পদে সাবেক সদস্য শিরিনা আক্তার চৌধুরী মুন্নি মাইক প্রতীকে ৩৫ ভোট পেয়ে কুলাউড়া ও বড়লেখা উপজেলার তিন কেন্দ্রে মোট ১৭৬ টি ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি