সিলেট | |
প্রকাশিত: 6:51 PM, August 11, 2023
প্রভাতবেলা ডেস্ক:
দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র আওয়ামী লীগ নতুন খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘সরকার আর নির্বাচন কমিশন মিলে নতুন দুটি দলকে নিবন্ধন দিয়েছে, যে দল দুটি কেউ চেনে না। কারণ এই আওয়ামী লীগ সরকার এই দল দিয়ে নির্বাচন নির্বাচন খেলা খেলতে চায়। কিন্তু এবার সেই খেলা খেলতে দেওয়া হবে না।’
সরকার পতনে এক দফা আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এবার আপনাদেরকে মরণপণ লড়াই করতে হবে। সামনের দিকে এগিয়ে যেতে হবে, দাবি আদায় ছাড়া আমরা থামব না।’
আন্দোলন ছড়িয়ে দেওয়া আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার পদত্যাগের যে দাবি তা গণভবন এবং বঙ্গভবন পর্যন্ত পৌঁছাতে হবে। ষড়যন্ত্রের মাধ্যমে কেরিক্যাচাল করে ২০১৪ ও ২০১৮ এর মত আবারও ক্ষমতায় যেতে চাইছে আওয়ামী লীগ। এবার জনগণ তা হতে দেবে না।
বিচার বিভাগকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের জেল দেওয়া হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, যত নির্যাতন, গুলি, টিয়ারশেল নিক্ষেপ করুক আন্দোলন থামানো যাবে না। জনগণ এবার তাদের দাবি আদায় করবে।
এদিকে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন গণমিছিলে। তারা বলেন, আজকের গণমিছিল থেকে আমাদের গণদাবি একটাই- বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।
গণমিছিলে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।
এ গণমিছিলের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সঙ্গে রয়েছেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি