সরাইলে চাঞ্চল্যকর হাফিজ হত্যা মামলায় ৩জন গ্রেফতার

প্রকাশিত: 8:33 PM, August 11, 2023

সরাইলে চাঞ্চল্যকর হাফিজ হত্যা মামলায় ৩জন গ্রেফতার

প্রভাতবেলা প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চুরির ঘটনায় সালিশ করায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হাফিজ উদ্দিন (৪৭) হত্যা মামলায় এজাহারনামীয় ৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

 

র‍্যাব-৯ জানায়, গোয়েন্দা নজরদারী ও তথ্য প্রযুক্তির সহায়তায় সরাইল থানায় মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে নেত্রকোনা জেলার দুর্গাপুর থেকে অভিযুক্ত রায়হান (২৫) ও সাইফুল (২৭) কে রাত সাড়ে তিনটার দিকে আটক করা হয় । অপর অভিযুক্ত তাফসির (৩০) কে ময়মনসিংহ জেলার ভালুকা থেকে রাত আড়াইটার দিকে আটক করা হয় ।

 

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হাফিজ উদ্দিন (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৫ আগস্ট) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ