সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৩
* বেশকিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন *ঘরে ঘরে হাঁটু থেকে কোমর পানি * ভেসে গেছে পুকুর-ঘেরের মাছ * তলিয়ে গেছে ফসলের ক্ষেত
এছাড়া উপজেলায় তলিয়ে গেছে ধানক্ষেত। ভেসে গেছে পুকুর-ঘেরের মাছ। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যা থেকে শুক্রবার (৬ অক্টোবর) ভোর ৪টা পর্যন্ত টানা ভারী বর্ষণ হয়।
নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় আটকে পড়া ইমরুল হাসান ইমন বলেন, ভাবি অসুস্থ, হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার জন্য বাসা থেকে খাবার আনতে শিকারিকান্দা এলাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু হাঁটুসমান পানিতে আটকা পড়েছি। বৃষ্টিতে সড়কে গাড়িও চলছে না।
নগরীর গোলাপজান রোড এলাকায় একটি ছাত্রাবাসে থাকেন আনন্দমোহন কলেজের শিক্ষার্থী আরিফুর রহমান। সেখানে পানি ওঠায় বিপাকে পড়েছেন তিনি। এমন অবস্থা পুরো নগরজুড়েই।
রেলওয়ের পরিবহন বিভাগের পরিদর্শক শাহীনুর ইসলাম বলেন, রেলপথ পানিতে তলিয়ে যাওয়ায় সিগন্যাল পয়েন্ট কাজ করছে না। ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বিঘ্ন হচ্ছে।
এ বিষয়ে ময়মনসিংহ ফায়ার স্টেশন কর্মকর্তা জুলহাস উদ্দিন বলেন, রাত ১০টার দিকে কেওয়াটখালী পাওয়ার গ্রিড থেকে খবর আসে কন্ট্রোল রুমে পানি ঢুকেছে। এমন খবর পেয়ে তিন ঘণ্টা সেচে পানি সরানো হয়। রাতে আবারও কন্ট্রোল রুমে পানি ঢুকেছে শুনেছি।
সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া এলাকায় অন্তত ৫০০ একর ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে। ওই এলাকার কৃষক নজরুল ইসলাম বলেন, আমি আট কাঠা জমিতে ধান চাষ করেছিলাম। গতরাতের বৃষ্টির পানিতে সব তলিয়ে গেছে।
একই এলাকার নেকবর মিয়া বলেন, আমি চার কাঠা জমিতে ধান চাষ করেছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সব পানিতে তলিয়ে গেছে।
একই এলাকার আব্দুর রহিম বলেন, বাড়ির চারপাশে অপরিকল্পিত পুকুর ও ফিসারি। এই কারণে বাড়ি ঘরে পানি উঠে গেছে। গরু-ছাগল নিয়ে বিপাকে আছি। রান্নাঘরে পানি ওঠায় খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গেছে। লিপি আক্তার বলেন, এক রাতের বৃষ্টিতেই বাড়ি ঘর তলিয়ে গেছে। পরিবার নিয়ে খুব বিপদে আছি। চারপাশে অপরিকল্পিত ফিসারির কারণে আজ আমাদের এই দুর্দশা।
চর হরিপুর এলাকার জয়নাল বলেন, ১৭ কাঠা জমি লিজে নিয়ে ফিসারি দিয়েছি। এক রাতের বৃষ্টিতে সব ফিসারি তলিয়ে গেছে। মাছ যেন ফিসারি থেকে না যেতে পারে তাই নেটজাল দিচ্ছি। আমার অন্তত ১৫ লাখ টাকার মাছ ভেসে গেছে।
একই এলাকার মরম আলী বলেন, আমার ১৭ কাঠা ধান পানিতে তলিয়ে গেছে। ১৫ কাঠা ফিসারির মাছ ভেসে গেছে। চর হরিপুর, বাজিতপুর ও আলালপুর গ্রামে অন্তত হাজার একর ফিসারি তলিয়ে গেছে।
জেলার গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কাঠবাড়ি এলাকার এরশাদুল বলেন, এক রাতের বৃষ্টিতে আমার এক কাঠা মেহগনি গাছের বাগান ভেসে চলে গেছে। একটা ফিসারিতে দুই লাখ টাকার মাছ ছিল। তাও ভেসে গেছে।
ওই উপজেলার চরআলগী ইউনিয়নের চর কামারিয়া নদীর পাড়ে এক মাস আগে ছোট ব্রিজ তৈরি করা হয়েছিল। যা গত রাতের বৃষ্টিতে ভেসে গেছে। এতে স্থানীয়দের চলাচলের বিঘ্ন ঘটছে।
এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, বৃষ্টি কিছুটা কমায় পানিও কমতে শুরু করেছে। দ্রুত পানি সরে যাওয়ার ব্যবস্থা করতে একটি টিম কাজ করছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি